রাজীবের সঙ্গে নিয়াজও শীর্ষে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৪৬তম জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের একাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আট পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে সাত পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়স্থানে রয়েছেন। এর…
