সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন

পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৯ ম্যাচে ৮.৫ পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৬.৫ পয়েন্ট নিয়ে ভারতের শুভঙ্কর মাইতি প্রথম রানারআপ এবং ৫.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের শুভব্রত রায় ।

এদিকে ৫ পয়েন্ট নিয়ে রায়ান রশিদ মুগ্ধ চতুর্থ, ৪.৫ পয়েন্ট পেয়ে আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ পঞ্চম ও ৪ পয়েন্ট নিয়ে সিয়াম চৌধুরী ষষ্ঠ হয়েছেন।

অপরদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ সপ্তম, ৩ পয়েন্ট পেয়ে শাহীনুর হক অষ্টম, ২.৫ পয়েন্ট নিয়ে ভারতের আরমান সিদ্দিকী নবম ও ২ পয়েন্ট সংগ্রহ করে দশম হয়েছেন ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশের ৭ জন ও ভারতের ৩ জনসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ১৮ এপ্রিল সন্ধ্যায় পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক লোকমান হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন এসিপিবির সভাপতি মো. এনায়েত হোসেন, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ, ফরহাদুর রহমান সাবাব, রফিকুল ইসলাম ও ফিদে মাস্টার নাইম হক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পন পাওয়ার চেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন বাবু।