বিসিএফ ওপেন চেস টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বিসিএফ ওপেন চেস টুর্নামেন্ট ১৯ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ ও ভারতের ১৪৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে একজন নারী আন্তর্জাতিকমাস্টার, ৮ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার ও ৯ জন ক্যান্ডিডেটমাস্টার রয়েছেন।

উল্লেখ্য বিজয়ীদের জন্য রয়েছে মোট নগদ দুই লক্ষ দশ হাজার টাকা অর্থ পুরস্কার।