সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ১৩তম

ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল এশিয়ান কন্টিনেন্টাল পর্বে ৮ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে মালিবাগ শাখা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ২৬টি স্কুলের মধ্যে ১৩তম হয়েছে।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়রা হচ্ছেন মুহতাদি তাজওয়ার নাশিদ, সাফায়েত কিবরিয়া আজান, আজান মাহমুদ ও সিদরাতুল মুনতাহা। অধিনায়ক হিসেবে দলের সঙ্গে ছিলেন লুতফা ববি। হেড অব ডেলিগেশনের দায়িত্ব পালন করেন সাউথ পয়েন্ট স্কুলের ক্রীড়া শিক্ষক শওকত হোসন সিদ্দিকী।

তবে উজবেকিস্তানের উইসডম স্কুল পূর্ণ ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, রাশিয়ার কুরচাটভ স্কুল ১৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ ও ১২ পয়েন্ট পেয়ে ভারতের ভিলামমাল এমএইচএস স্কুল তৃতীয় স্থান লাভ করে।

উল্লেখ্য বিশ্ব দাবা সংস্থা ও ইন্টারন্যাশনাল স্কুল দাবা ফেডারেশনের আয়োজনে কাজাখস্তানের আলমাতি শহরে ৭-১০ এপ্রিল এশিয়ার ২০টি দেশের ২৬ টি স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।