নৌবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন : রানার্সআপ পুলিশ
আকিজ সিরামিকসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ প্রথম মহিলা দাবা লিগে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলটি ৯ খেলায় পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে লিগে অংশগ্রহণ করেন মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ ও কাজী জারিন তাসনিম। বাংলাদেশ পুলিশ ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ…
