সহজ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে রাজীব-ফাহাদের ড্র

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ড্র নিয়ে বোর্ড ছাড়লেন। ফলে ৬ ম্যাচে উভয়ের সংগৃহিত পয়েন্ট এখন ৩.৫। শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় আজ শনিবার ষষ্ঠ রাউন্ডে রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রশ্মিথার (১৮১২) সঙ্গে এবং ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার সেনেভিরাথনের (১৭৫৯) সঙ্গে ড্র করেন।

বিস্তারিত পড়ুন

ওয়াদিফা এককভাবে শীর্ষে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ২.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে। তবে ২ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন যথাক্রমে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা ও বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো…

বিস্তারিত পড়ুন

শীর্ষে রানী হামিদ-নোশিন-ওয়ালিজা-ওয়াদিফা-খুশবু

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ১.৫ পয়েন্ট নিয়ে ৫ জন শীর্ষে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, গতবারের রানারআপ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ এবং ঢাকার ওয়ারসিয়া খুশবু। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ শুক্রবার দ্বিতীয় রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

রানী হামিদ-নোশিনের জয় দিয়ে শুরু

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম জয় পেয়েছেন। বাংলাদেশ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বৃহস্পতিবার রানী হামিদ বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদারকে ও নোশিন তাসনিয়া তারান্নুম অর্পাকে পরাজিত করেন। রানী হামিদ কালো ঘুঁটি নিয়ে কুইন’স পন ওপেনিংয়ে…

বিস্তারিত পড়ুন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় নারী দাবা কাল শুরু

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ আগামীকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে বোর্ডে গড়াচ্ছে। এ বছর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে ওয়ারসিয়া খুশবু ও নারী ফিদেমাস্টার নজরানা খান ইভা, সাবিহা মারজানা ও কাজী জারিন তাসনিম, ওয়াদিফা আহমেদ ও আহমেদ ওয়ালিজা, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার প্রতিভা…

বিস্তারিত পড়ুন