অনলাইন দাবা হলো এমন দাবা যা ইন্টারনেটের মাধ্যমে খেলা হয়। যার ফলে খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে খেলতে পারেন। এটি প্রথম ১৯৭০ এর দশকে প্লাটো এবং ইমেলের মাধ্যমে অ্যাসিঙ্ক্রোনাসভাবে করা হয়েছিল। ১৯৯২ সালে ইন্টারনেট দাবা সার্ভার টেলনেটের মাধ্যমে লাইভ অনলাইন খেলার সুবিধা প্রদান করে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে আরো বেশ কয়েকটি টেলনেট-ভিত্তিক সিস্টেমকে অনুপ্রাণিত করে। ২০১০-এর দশকে ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে ওঠে। তবে ২০২০ সালে COVID-19 মহামারীর মধ্যে দাবা লাইভ স্ট্রিমিংয়ের প্রবণতার পাশাপাশি অনলাইনে দাবা খেলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
COVID-19 থেকে জনপ্রিয় হয়ে উঠে অনলাইন দাবা
