মালয়েশিয়ায় ড্র দিয়ে শুরু নীড়ের

দাতো আর্থার তান মারদেকা ২১তম ওপেন চেস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ড্র দিয়ে শুরু করলেও জয় পেয়েছেন অপর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩১ আগস্ট প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চীনের ওয়াং জিয়ানকে পরাজিত করেছেন। তবে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্বাগতিক মালয়েশিয়ার চং জিন চেংয়ের সাথে ড্র করেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৯টি দেশের ১১ জন গ্র্যান্ডমাস্টার, ২৩ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।