chessbangladesh.com

সাময়িক অসুবিধার জন্য দু:খিত

বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবিডি.কম’ গত ৭ জুন থেকে ১৭ জুন মোট ১১ দিন সাময়িক বন্ধ থাকার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। এই সময়ে ‘চেসবিডি.কম’ ডোমেইন ট্রান্সফার সম্পর্কিত জটিলতার কারণে কোনো নিউজ আপলোড করতে পারেনি। তবে সমস্যাটি দ্রুত কাটিয়ে তুলতে চেষ্টা করেছেন ‘চেসবিডি.কম’ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুর রহমান। তাকে অসংখ্য ধন্যবাদ।

বিস্তারিত পড়ুন

সচল ক্রীড়া ফেডারেশন হিসেবে পুরস্কার পাচ্ছে দাবা

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১- এর বর্ষসেরা সচল ক্রীড়া ফেডারেশন হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশন নির্বাচিত হয়েছে। বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আগামী ৩ জুন রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশন এর আগে ২০০৩ সালে সচল…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে সংবর্ধিত দাবা ফেডারেশনের সেক্রেটারি

চট্টগ্রামে সংবর্ধিত হলেন বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা ফিদের এশিয়ান জোন সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন। ১৭ মে চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক…

বিস্তারিত পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন রাকিব

ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিবকে জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ গ্রাম ওজনের ১৮ ক্যারেটমানের স্বর্ণের একটি পদক, নগদ ১ লাখ টাকা এবং একটি সার্টিফিকেট। গত ১১ মে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পুলিশের হ্যাটট্রিক শিরোপা জয়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে। পুলিশ ১১ খেলায় ২০ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এটি তাদের হ্যাটট্রিক শিরোপা। ইতিপূর্বে ২০১৯ এবং ২০২০ সালেও পুলিশ শিরোপা জয় করেছিল। পুলিশ দলের পক্ষে এবারের লিগে অংশগ্রহণ করেন অধিনায়ক ড. শোয়েব রিয়াজ আলম।…

বিস্তারিত পড়ুন