কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১- এর বর্ষসেরা সচল ক্রীড়া ফেডারেশন হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশন নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আগামী ৩ জুন রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশন এর আগে ২০০৩ সালে সচল ক্রীড়া ফেডারেশন হিসেবে পুরস্কার পেয়েছিল।
