chessbd.com

জনতা ব্যাংক অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জনতা ব্যাংক ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। জনতা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মো. মুনিরুল ইসলাম, এমএম জহিরুল ইসলাম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, এবি বাপ্পী, মিহির লাল দাস ও মো. আনিসুর রহমান। এদিকে সোনালী ব্যাংক ৯ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। সোনালী…

বিস্তারিত পড়ুন

শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে জনতা ব্যাংক

আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে জনতা ব্যাংক। দলটি ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। এদিকে ৮ পয়েন্ট নিয়ে সোনালী ব্যাংক দ্বিতীয় স্থানে এবং ৭ পয়েন্ট সংগ্রহ করে অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক তৃতীয়স্থানে রয়েছে। ২২ মে রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে…

বিস্তারিত পড়ুন

অবশেষে পঞ্চম রাউন্ডে এসে উদ্বোধন

অবশেষে পঞ্চম রাউন্ডে এসে আনুষ্ঠানিক উদ্বোধনের মুখ দেখলো আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতা। ২১ মে বিকেলে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের মহাসচিব আশিকুর রহমান মিকু। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ…

বিস্তারিত পড়ুন

শীর্ষে উঠে এলো জনতা ব্যাংক

আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে জনতা ব্যাংক তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে। তবে ৪ পয়েন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক দ্বিতীয়স্থানে অবস্থান করছে। ২০ মে শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সকালে দ্বিতীয় রাউন্ডে জনতা ব্যাংক ৩-১ গেম পয়েন্ট ব্র্যাক ব্যাংককে, সোনালী ব্যাংক ২.৫-১.৫ গেম…

বিস্তারিত পড়ুন

চুপিসারে বোর্ডে গড়ালো আন্তঃ ব্যাংক দাবা

বাংলাদেশ দাবা ফেডারেশন ক্ষুদ্র পরিসরের টুর্নামেন্টেও উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা করে আসছে। এমন কী, যে কোনো টুর্নামেন্ট বা লিগ শুরুর আগেও ঘোষণা দিয়ে থাকে কোন তারিখ থেকে টুর্নামেন্ট বা লিগ শুরু হবে। কিন্তু বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তঃ ব্যাংক দলগত দাবা প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতাই লক্ষ্য করা যায়নি। রীতিমতো চুপিসারে বোর্ডে গড়ালো প্রশংসণীয় এ উদ্যোগটি। শুধু…

বিস্তারিত পড়ুন