দ্বিতীয় স্থান আঁকড়ে রাখতে পারলেন না সুব্রত

দ্বিতীয় স্থান আঁকড়ে রাখতে পারলেন না সুব্রত
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২৭ ডিসেম্বর ২০১৮

ভারতের মধ্যপ্রদেশে ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে দ্বিতীয় স্থান আঁকড়ে রাখতে পারলেন না উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস। হেরে গিয়ে ৬.৫ পয়েন্টই থেকে গেলেন।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফোর সোসাইটির মো. আবজিদ রহমান ৬ পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধূরী ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ৫.৫ পয়েন্ট, মীর চেস ক্লাবের নাইম হক ৪ পয়েন্ট ও আহসান আলী জুয়েল ২.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।

আজ বৃহস্পতিবার নবম রাউন্ডে সোহেল ভারতের আকির সোমিয়ানাথ রেড্ডিকে ও সাজ্জাদ ভারতের সারভাড়ে মিহিরকে পরাজিত করেন।

সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার ভিগনেসের কাছে, আবজিদ ভারতের গ্র্যান্ডমাস্টার আর আর লক্ষনের কাছে, নাইম ভারতের ইনিয়ান শিবাকুমারের কাছে ও জুয়েল ভারতের কাব্যিয়া জেইনের কাছে হেরে যান।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *