আসাদুল হক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমকক্সবাজার : ৫ মার্চ ২০২১ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে আসাদুল হক চৌধুরী চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে সমান ম্যাচে সমানসংখ্যক পয়েন্ট নিয়ে অপর পাঁচ জন টাইব্রেকিং পদ্ধতির ফাঁদে পড়ে দ্বিতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. সাগর উল্লাহ ও নূর মোহাম্মদ।…

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা ৯ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ৫ মার্চ ২০২১ বঙ্গবন্ধু আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৯ মার্চ থেকে শুরু হচ্ছে। শাহ সিমেন্ট’র পৃষ্ঠপোষকতায় ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে দু’টি ক্যাটাগরিতে রয়েছে মোট পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার ‘এ’ ক্যাটাগরিতে ৩ লাখ এবং ‘বি’ ক্যাটাগরিতে দু’ লাখ টাকার অর্থ পুরস্কার রয়েছে।…

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় শেষ হলো তৃণমূল দাবা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমঢাকা : ২৪ ফেব্রুয়ারি ২০২১ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৮ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া দিয়ে শুরু হয়েছে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের দাবা প্রশিক্ষণ। এর পর ধাপে ধাপে আরো পাঁচ জেলা খাগড়াছড়ি, জামালপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও গাজীপুর- এমন কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশব্যাপী এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে মুজিবর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমচট্টগ্রাম : ২২ ফেব্রুয়ারি ২০২১ চট্টগ্রামে শহীদ দিবস সিসিপিএ র‌্যাপিড দাবা টুর্নামেন্টে মো. মুজিবর রহমান ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে একই পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অপরাজিত রানারআপ হয়েছেন আহমেদ হোসেন মজুমদার। এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন মো. হাসান। অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ থেকে অষ্টম হয়েছেন…

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে শহীদ দিবস র‌্যাপিড দাবা শুরু

নিজস্ব প্রতিবেদকচেসবিডি.কমচট্টগ্রাম : ২১ ফেব্রুয়ারি ২০২১ বন্দরনগরী চট্টগ্রামে শহীদ দিবস সিসিপিএ র‌্যাপিড দাবা টুর্নামেন্ট আজ ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছে। উদ্বোধন করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের (এসিপিবি) সাবেক সভাপতি মো. এনায়েত হোসেন। চট্টগ্রাম চেস প্লেয়ার্স এসোসিয়েশন (সিসিপিএ) আয়োজিত সুইস লিগ পদ্ধতিতে ২৮জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ রিপোর্ট লেখাকালীন তৃতীয় রাউন্ডে শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে…

বিস্তারিত পড়ুন