চৌষট্টি খোপে আসাদুজ্জামানের চমক

চৌষট্টি খোপের দাবার জমিনে যেন পড়ন্ত বিকেলের আয়েশি মেজাজেই খেলে চলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বয়স ৬২ পেরোলেও আন্তর্জাতিক রেটেড এই দাবাড়ুর বোর্ডের চালগুলোতে তারুণ্যের ছাপ স্পষ্ট। কুওয়াক আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে খেলতে নেমে সেটিই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি। উদীয়মান তরুণ দাবাড়ুদের পেছনে ফেলে দারুণ নৈপুণ্যে শিরোপা জিতে নিয়েছেন আসাদুজ্জামান।…

বিস্তারিত পড়ুন

ফাহাদের কাছে হারলো ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার

দাতো আর্থার তান মারদেকা ২১তম ওপেন চেস চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ জনের সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫ ম্যাচে পয়েছেন ৩ পয়েন্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২ সেপ্টেম্বর সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন ডাক হোয়াকে ও নীড় ভারতের আন্তর্জাতিকমাস্টার কে…

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় দ্বিতীয়স্থানে ফাহাদ

দাতো আর্থার তান মারদেকা ২১তম ওপেন চেস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২.৫ পয়েন্ট নিয়ে ১৫ জনের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৩ ম্যাচে পেয়েছেন ১.৫ পয়েন্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১ সেপ্টেম্বর সকালে দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ মালয়েশিয়ার লিম ঝুও রেনকে পরাজিত করলেও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ভারতের অলোক…

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ড্র দিয়ে শুরু নীড়ের

দাতো আর্থার তান মারদেকা ২১তম ওপেন চেস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ড্র দিয়ে শুরু করলেও জয় পেয়েছেন অপর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩১ আগস্ট প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চীনের ওয়াং জিয়ানকে পরাজিত করেছেন। তবে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্বাগতিক মালয়েশিয়ার চং জিন চেংয়ের সাথে ড্র করেন। উল্লেখ্য…

বিস্তারিত পড়ুন

আবুধাবীতে ফাহাদ ৪১তম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ৩২তম আবুধাবি ইন্টারন্যাশনাল ফেস্টিভাল মাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪১তম স্থান অর্জন করেছেন। ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি ৫ পয়েন্ট সংগ্রহ করেন। একই পয়েন্ট নিয়ে আরো কয়েকজন খেলোয়াড় ৩২তম স্থানের জন্য টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয় ৪১তম। টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভাখিদভ…

বিস্তারিত পড়ুন