আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জনে আরেক ধাপ এগিয়ে গেলেন।
তুরস্কের রাজধানী ইস্তাবুলে ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় জিএম [গ্র্যান্ডমাস্টার] নর্ম অর্জন করেছেন।
৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে নর্ম অর্জনের পাশাপাশি ফাহাদ শিরোপা জয় করেন। গত ২৪-২৯ এপ্রিল এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এর আগে ফাহাদ ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট থেকে প্রথম জিএম নর্ম করেন। এবারের নর্ম অর্জন করায় তার ১৮ ম্যাচে দু’টি নর্ম হয়েছে।
ফাহাদকে গ্র্যান্ডমাস্টার হবার জন্য তার আরো একটি ৯ ম্যাচের নর্ম এবং ২৫০০ রেটিং প্রয়োজন।
