এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়াজ-ফাহাদ

মঙ্গোলিয়ার উলনবাটার শহরে ২৯ মে থেকে বিশ্বকাপ দাবা ২০২৭ এর কোয়ালিফায়িং ইভেন্ট এশিয়ান ইনডিভিজুয়াল দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।

এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অংশ নিচ্ছেন।

এশিয়ার ২৮টি দেশের ৩৪ জন গ্র্যান্ডমাস্টার, ৩৭ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৪৩ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য চ্যাম্পিয়নশিপ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৫ জন খেলোয়াড় ২০২৭ সালের ফিদে বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।