মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা শুরু

মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ১৯ এপ্রিল মঙ্গলবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নীচতলার সভাকক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকাবল বিন আনোয়ার ডন। উদ্বোধনীদিনে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ফিদেমাস্টার মো. সায়েফউদ্দীন লাভলুকে, অনত চৌধুরী আসিফ মাহমুদকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

অনূর্ধ্ব-২০০০ রেটিং দাবায় শরীয়তউল্লাহ অপরাজিত চ্যাম্পিয়ন

সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মো. শরীয়ত উল্লাহ ওয়ালটন অনূর্ধ্ব-২০০০ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। এদিকে ৬ পয়েন্ট নিয়ে শেখ রাশেদুল হাসান রানারআপ হয়েছেন। অপরদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শাহনূর খান স্মৃতি সংসদের যদুনাথ বিশ্বাস তৃতীয়, পল্লী সঞ্চয় ব্যাংকের এবি বাপ্পী…

বিস্তারিত পড়ুন

রেটেড দাবাড়ুদের নিয়ে স্যুভেনির প্রকাশের উদ্যোগ

মর্নিং গ্লোরী চেস ক্লাব দেশের আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়দের নিয়ে একটি তথ্যবহুল স্যুভেনির প্রকাশের উদ্যোগ নিয়েছে। যেখানে দাবাড়ুদের নাম, ছবি, ফিদে আইডি, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও তাদের বর্তমান ঠিকানা স্থান পাবে। তথ্যবহুল এ স্যুভেনির প্রকাশনার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। যেসব দাবাড়ু এখনো তাদের তথ্য পাঠাননি তাদের দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে। মর্নিং…

বিস্তারিত পড়ুন

রেটিং দাবায় এন্ট্রি আহবান

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৪ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের নির্ধারিত এন্ট্রি ফি-সহ আগামীকাল ২ এপ্রিল শনিবারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যালয়ে নাম জমা দিতে বলা…

বিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবস দাবায় রাতুল চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় মেহেরাব হোসেন রাতুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর রানারআপ হয়েছেন নীলিমা আক্তার। অপরদিকে মুন্নী তৃতীয় স্থান লাভ করেন। নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে ২৫ মার্চ সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চেসবিডি.কম সম্পাদক মোরসালিন আহমেদ। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফিদে…

বিস্তারিত পড়ুন