ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৪ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী।
অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের নির্ধারিত এন্ট্রি ফি-সহ আগামীকাল ২ এপ্রিল শনিবারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যালয়ে নাম জমা দিতে বলা হয়েছে।
