আলবেনিয়া ও জ্যামাইকার সঙ্গে জয়
ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৫৪ সিডেড আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টে পরাজিত করেছে। ২ আগস্ট মঙ্গলবার পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে আলবেনিয়ার আন্তর্জাতিকমাস্টার পেসকো লাম্বি (রেটিং-২৪১৮), আন্তর্জাতিকমাস্টার আশিকু ফ্রাঙ্ক (রেটিং-২৪২২)…
