চৌষট্টি খোপে আসাদুজ্জামানের চমক
চৌষট্টি খোপের দাবার জমিনে যেন পড়ন্ত বিকেলের আয়েশি মেজাজেই খেলে চলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বয়স ৬২ পেরোলেও আন্তর্জাতিক রেটেড এই দাবাড়ুর বোর্ডের চালগুলোতে তারুণ্যের ছাপ স্পষ্ট। কুওয়াক আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে খেলতে নেমে সেটিই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি। উদীয়মান তরুণ দাবাড়ুদের পেছনে ফেলে দারুণ নৈপুণ্যে শিরোপা জিতে নিয়েছেন আসাদুজ্জামান।…
