আবুধাবীতে ফাহাদ ৪১তম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ৩২তম আবুধাবি ইন্টারন্যাশনাল ফেস্টিভাল মাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪১তম স্থান অর্জন করেছেন।

৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি ৫ পয়েন্ট সংগ্রহ করেন। একই পয়েন্ট নিয়ে আরো কয়েকজন খেলোয়াড় ৩২তম স্থানের জন্য টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয় ৪১তম।

টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভাখিদভ জাহোঙ্গির।

এবারের প্রতিযোগিতায় ২১টি দেশের মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ১৭ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন নারী গ্র্যান্ডমাস্টার এবং ৩২ জন আন্তর্জাতিকমাস্টার।