আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন

উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে সুখবর বয়ে এনেছেন বাংলাদেশের নারী ক্যান্ডিডেটমাস্টার (ডব্লিউসিএম) নুশরাত জাহান আলো। দুর্দান্ত পারফরম্যান্সে নারী ফিদেমাস্টার (ডব্লিউএফএম) খেতাব অর্জন করেছেন তিনি। ২৫ সেপ্টেম্বর নবম রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করে এই মর্যাদাপূর্ণ খেতাবের জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করেন আলো। টুর্নামেন্টে এ পর্যন্ত আটটি ম্যাচ খেলে তিনি পেয়েছেন…

বিস্তারিত পড়ুন

মন্টিনিগ্রোর কাছে হার, লেবাননের সঙ্গে জয়

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ০.৫-৩.৫ গেম পয়েন্টে ৪০ নম্বর সিডেড মন্টিনিগ্রোর কাছে পরািজত হয়েছে। তবে ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল একই রাউন্ডে ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে ১২০ নম্বর সিডেড লেবাননকে। নবম রাউন্ড শেষে নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৯ ম্যাচে ১১ পয়েন্ট এবং ওপেন বিভাগে…

বিস্তারিত পড়ুন

ফিদের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন তুরলভ

উজবেকিস্তানের সমরখন্দে ৪৬তম দাবা অলিম্পিয়াড চলাকালে আয়োজিত ফিদের সাধারণ সভায় কাজাখস্তান দাবা ফেডারেশনের সভাপতি তিমুর তুরলভ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তুরলভ দ্বিতীয় ধাপে ১১০টি ভোট পেয়ে জয়ী হন। ৩৮ বছর বয়সে তিনি ফিদে-র ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। ১৯৬টি জাতীয় দাবা ফেডারেশনের প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন এবং তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।…

বিস্তারিত পড়ুন