ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে ৯৮ নম্বর সিডেড গুয়েতামালাকে পরাজিত করেছে। তবে ৭২ নম্বর সিডেড বাংলাদেশের নারী দল অষ্টম রাউন্ডে ৪৬ নম্বর সিডেড নরওয়ের নারী দলের সাথে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে।
উজবেকস্তানের সমরকন্দ শহরে অষ্টম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ১০ পয়েন্ট ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।
২৪ সেপ্টেম্বর অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে গুয়েতামালার ফিদেমাস্টার কু হর উইনস্টন ডারউইন, আন্তর্জাতিকমাস্টার জুয়ারেজ ফ্লোরেস কার্লোস ও ফিদেমাস্টার আর্দোনেজ বনিয়া রিকার্দো আন্দ্রেসকে পরাজিত করেন। ফিদেসাকলাইন মোস্তফা সাজিদ গুয়েতামালার ফিদেমাস্টার লিনারেস ওরেয়ানা হেক্টর হোসের সাথে ড্র করেন।
অপরদিকে বাংলাদেশের নারী দলের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে নরওয়ে নারী দলের নারী আন্তর্জাতিকমাস্টার স্ট্যানফোর্ড শিলা বার্থ, নারী আন্তর্জাতিকমাস্টার হ্যাগেসাথার এলেন, মাখলিক মোনিকা ও নারী ফিদেমাস্টার হ্যাগেসাথার নিনার সাথে ড্র করেন।
২৫ সেপ্টেম্বর নবম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ মন্টিনিগ্রোর সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল লেবাননের নারী দলের সাথে মোকাবেলা করবে।
