ফুজাইরাহ গ্লোবাল টুর্নামেন্টে প্রণব চ্যাম্পিয়ন

ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার প্রণব ভি সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহ গ্লোবাল চেস চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেছেন।

এ চ্যাম্পিয়নশিপে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে প্রণব ২৮ রেটিং বৃদ্ধি করেন। ক্যারিয়ারের সেরা লাইভ রেটিং ২৬৩১ এ পৌঁছেছেন।

শুধু তাই নয়, প্রণব ২৩,০০০ মার্কিন ডলার পুরস্কারও পেয়েছেন।