১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দাবা শুরু

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৪৯তম জাতীয় দাবার চূড়ান্ত পর্বের খেলা বোর্ডে গড়াচ্ছে। এর আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলোয়াড়দের নাম্বার ড্র অনুষ্ঠিত হবে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য জাতীয় দাবায় মোট ১৪ জন দেশসেরা দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সরাসরি অংশগ্রহণ করবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও গতবারের রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

অপর ১১ জন অবশ্য ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে সুযোগ পেয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম এবং অনত চৌধুরী।