নোশিন ও আলো শীর্ষে

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ৪৩তম জাতীয় নারী দাবা প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২১ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করেন।

এদিকে দেড় পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ। খুশবু নিজ দলের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে ড্র করেন। ওয়ালিজা বরিশালের জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন।

অপরদিকে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।

আগামীকাল ২২ অক্টোবর বুধবার তৃতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন এবং জান্নাতুল প্রীতি ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম একে অপরের সাথে খেলবেন।