কিউট-বিএসপিএ দাবায় মোরসালিন অপরাজিত চ্যাম্পিয়ন

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের দাবা ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চেস বাংলাদেশ ডটকমের মোরসালিন আহমেদ। শুক্রবার ২৮ আগস্ট ঢাকা জাতীয় স্টেডিয়ামের দোতলায় ‘হোম অব বিএসপিএ’-তে অনুষ্ঠিত প্লে-অফ ম্যাচে আশরাফুর রহমান মুরাদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আশরাফুর রহমান মুরাদ। তৃতীয় স্থান অর্জন করেছেন সময়ের নিউজের জাহিদ মুনীর।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এবারের দাবা ইভেন্টে শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ। একের পর এক ম্যাচে দক্ষতা ও কৌশলের প্রমাণ দিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই চ্যাম্পিয়নের মুকুট পরেন মোরসালিন।

সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রীড়া আয়োজন পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের মধ্যে ক্রীড়া চর্চা, পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দাবা ইভেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।