জয়ে ফিরেছে বাংলাদেশ

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে জয়ে ফিরেছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। উজবেকস্তানের সমরকন্দে ১৮ সেপ্টেম্বর ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে পুয়ের্তো রিকোকে পরাজিত করে। অন্যদিকে নারী দল ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে আইভরি কোস্ট মহিলা দলকে। উভয় বিভাগে বাংলাদেশ দল তিন ম্যাচে চার পয়েন্ট করে অর্জন করেছে।

ওপেন বিভাগে আন্তর্জাতকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে পুয়ের্তো রিকোর আলমেদিনা অর্টিজ এডগার্দো, রদ্রিগেজ সান্তিয়াগো জাইমে ও জিলেরুয়েলো ইরিজারি দিয়েগোকে পরাজিত করেন। ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তোরো ক্রুজ সেবাস্তিয়ানের সাথে ড্র করেন।

অপরদিকে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে আইভরি কস্টের এনদে আতসে কারিন নোয়েলি মেরি, ইয়াভো চেচে মেরি ও কামারা রুথ লিলিয়ানকে পরাজিত করেন। নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ফিদেমাস্টার আয়েমু মাজান এমানুয়েলা এস্তারের কাছে হেরে যান।

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ ত্রিনিদাদ ও টোবাগোর সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল স্লোভাকিয়া নারী দলের সাথে মোকািবেলা করবে।