অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না নীড়

অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না নীড়
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
তাসখন্দ (উজবেকস্তান), ১৭ নভেম্বর ২০১৮

ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ওয়েস্টার্ন এশিয়া র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদক হাত ছাড়া করেছেন ।  দুদার্ন্ত লড়েও তিনি অনূর্ধ্ব-৮ ওপেন বিভাগে তৃতীয় স্থান তথা ব্রোঞ্জপদকের জন্য ফাইট দিয়ে টাইব্রেকিংয়ে ষষ্ঠ স্থান লাভ করেন ।  নীড় ৭ ম্যাচে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ২১ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন ।

তবে অনূর্ধ্ব-৮ বালিকা বিভাগে ওয়ারসিয়া খুশবু প্রতিপক্ষের সাথে খুব একটা সুবিধা করতে পারেননি ।  তিনি ৭ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে ১৩ জনের মধ্যে ১০ম হযেছেন।

এদিকে অনূর্ধ্ব-১০ ওপেন বিভাগে সৈয়দ রিদওয়ান অবশ্য অংশ নেননি । কিন্ত অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে ওয়াদিফা আহমেদ অংশগ্রহণ করে ৭ ম্যাচে পেয়েছেন ৩.৫ পয়েন্ট । ১৪ জনের ৭ম হয়ে তুলনামূলকভাবে ভালই করেছেন ।

অপরদিকে অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২১জনের মধ্যে ৮ম স্থান লাভ করেন ।  তাঁর আরো ভাল করার দরকার ছিল ।

কিন্ত অনূর্ধ্ব-১৬ বালিকা বিভাগে কাজী জারিন তাসনিম প্রত্যাশার সাথে মোটেও প্রাপ্তি মেলাতে পারেননি ।  তিনি ৭ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ১৬ জনের মধ‌্যে ১৫তম হয়েছেন ।

উল্লেখ্য ওয়েস্টার্ন এশিয়া র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া সবাই এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্রছাত্রী ।  দলের সাথে রয়েছেন হেড অব ডেলিগেশন, প্রশিক্ষক ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি ।  ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১১টি দেশের দাবাড়ুরা অংশগ্রহণ করেন ।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *