এক ম্যাচ অাগেই নীড়ের শিরোপা জয়

এক ম্যাচ অাগেই নীড়ের শিরোপা জয়
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
তাসখন্দ (উজবেকস্তান), ২১ নভেম্বর ২০১৮

ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের এক ম্যাচ আগেই শিরোপা জয় নিশ্চিত করেছেন ।  উজবেকিস্তানের তাসখন্দে আজ (২১ নভেম্বর) বিকালে অষ্টম রাউন্ডে তিনি ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে স্বাগতিক উজবেকিস্তানে খলিলভ আব্দুমালিককে পরাজিত করেন । এর ফলে তাঁর সংগ্রহ৮ ম্যাচে ৭ পয়েন্ট ।২২ নভেম্বর নিয়ম রক্ষার ম্যাচে খেলবেন । এক্ষেত্রে জয়-পরাজয়ে কোন বাঁধার সৃস্টি করবে না ।

এদিকে অনূর্ধ্ব-৮ বিভাগে ওয়ারসিয়া খূশবু ২পয়েন্ট পেয়েছেন । তিনি কাজাকিস্তানের তুইচিভা মুনিসার কাছে হেরেছেন ।

অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে ওয়াদিফা আহমেদ সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন । তিনি উজবেকিস্তানের মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওলিমোভা ওডিনার কাছে পরাজিত হয়েছেন । তবে একই বিভাগের ওপেনে সৈয়দ রিদওয়ান এখনো পয়েন্টের মুখ দেখেননি । তিনি হেরেছেন তাজিকিস্তানের আশুরভ ইব্রোকিমের কাছে ।

এছাড়া বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম চার পয়েন্ট সংগ্রহ করেছেন । তিনি ইরানের ঘোমি পার্নিয়ানের কাছে হেরে যান ।

তবে বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে কাজী জারিন তাসনিমের সংগ্রহ ৪ পয়েন্ট । তিনি স্বাগতিক উজবেকিস্তানের আব্দুগোফুরোভা ফেরুজাকে পরাজিত করেন ।

২২ নভেম্বর উজবেকিস্তানের স্থানীয় সময় সকাল নয়টায় নবম তথা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *