টেলিগ্রাফ টুর্নামেন্টে ৭ দাবাড়ুর জয় দিয়ে শুরু
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
কলকাতা (ভারত), ১৪ ডিসেম্বর ২০১৮
টেলিগ্রাফ স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশের সাদনান হাসান দিহান, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম, মতুর্জা মাহাথির ইসলাম, মতুর্জা মাহতাদি ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবতাহি আবরার এবং ওয়ারসিয়া খুশবু -এ সাত জন জয় দিয়ে সূচনা করেছেন ।
তবে ড্র দিয়ে শুরু করেছেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ।
কিন্ত তিন জন কাজী জেরিন তাসনিম, সাঈদা ফিরোজ ও ফাতেমা হাসান দিয়া জয়ের মুখ দেখেননি । এ আসরে বাংলাদেশের ১১ জন খুদে দাবাড়ু অংশ নিচ্ছেন ।
ভারতের কলকাতায় প্রথম রাউন্ডে দিহান স্বাগতিক ভারতের আদিত্য শঙ্কর গুপ্তকে, নোশিন আকশ চোপডাকে, মাহাথির আশুমান গাঙ্গুলীকে, মাহতাদি আভিশিক দাসকে, শফিকুল আরিয়ান শর্মাকে, আবরার ওশনিক রায়কে এবং খুশবু সত্যাকি দত্তকে পরাজিত করেন । তবে নীড় অরনিয়া ঘোষের সাথে ড্র করেন ।
কিন্ত জেরিন আনশু মন্ডলের কাছে, সাঈদা রাউড্রিক সাহা তালুকদারের কাছে ও ফাতেমা সৌমিল মজুমদারের কাছে হেরে যান ।
নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও নেপালসহ ৪২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন ।
১৫ ডিসেম্বর শনিবার গোর্কি সদনে ভারতীয় সময় সকাল ১০টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ
