দিল্লি গ্র্যান্ডমাস্টার্সে জিয়া-পরাগ শীর্ষে

দিল্লি গ্র্যান্ডমাস্টার্সে জিয়া-পরাগ শীর্ষে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১০ জানুয়ারি ২০১৯

সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ টানা দুই জয় নিয়ে ১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ৫৪ জনের সাথে শীর্ষে রয়েছেন।

এদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান এক পয়েন্ট পেয়েছেন।

ভারতের নয়াদিল্লিতে আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তাহসিন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার টরান তুয়াং মিসের সাথে ড্র করার কৃতিত্ব দেখান।

তবে জিয়া ভারতের সপ্তর্ষি গুপ্তাকে ও পরাগ ভারতের মন্থন কেশাপ দত্তকে পরাজিত করেন। ফাহাদ ভারতের ভবেশ মহাজনের সাথে ড্র করেন।

আবজিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবারাইশাহ শেখের কাছে, সাজ্জাদ কিশোর ভারতের রামাকৃষ্ণা পেরুমাল্লার কাছে ও আলী আহসান জুয়েল ভারতের সায়ন্তন চান্দ্রার কাছে হেরে যান। তৃতীয় রাউন্ডের খেলা আজ বিকালে শুরু হবে।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *