শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে জিয়া

শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে জিয়া
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১১ জানুয়ারি ২০১৯

১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের চতুথ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩.৫ পয়েন্ট নিয়ে ২২ জনের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩ পয়েন্ট, একই ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ২.৫ পয়েন্ট, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২ পয়ন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১.৫ পয়েন্ট এবং সাজ্জাদ কিশোর এক পয়েন্ট পেয়েছেন। তবে আলী আহসান জুয়েল এখনো পয়েন্টের মুখ দেখেননি।

ভারতের নয়াদিল্লিতে আজ ১১ জানুয়ারি শুক্রবার সকালে চতুথ রাউন্ডে জিয়া গ্র্যান্ডমাস্টার আলেকসানদ্রভ আলেকসেজের সাথে ড্র করেন। তবে পরাগ ভারতের গডসন মেরলিনকে, তাহসনি ভারতের অয়ন পালকে পরাজিত করেন।

কিন্ত আবজিদ ভারতের ফিদেমাস্টার মিটভাখা গুহার কাছে, ফাহাদ ভারতের মোহম্মদ দিলসাদের কাছে, সাজ্জাদ ভারতের সৌরভ বিশ্বাসের কাছে এবং জুয়েল ভারতের ফাতেমাআবেদিনের কাছে পরাজিত হয়েছেন।

১২ জানুযারি শনিবার পঞ্চম রাউন্ডের খেলা ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *