দ্বিতীয় স্থান থেকে জিয়া এবার তৃতীয় স্থানে

দ্বিতীয় স্থান থেকে জিয়া এবার তৃতীয় স্থানে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১২ জানুয়ারি ২০১৯

১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪ পয়েন্ট নিয়ে ২৮ জনের সাথে তৃতীয় স্থানে রয়েছেন।

এদিকে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩ পয়েন্ট, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ২.৫ পয়েন্ট, সাজ্জাদ কিশোর ২ পয়েন্ট এবং আলী আহসান জুয়েল ১ পয়েন্ট মুখ পেয়েছেন।

ভারতের নয়াদিল্লিতে আজ ১২ জানুয়ারি শনিবার সকালে পঞ্চম রাউন্ডে জিয়া উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আমানোটভ ফারুকের সাথে ড্র করেন।

আবজিদ ভারতের শ্রীবাস্তব মিথুনেশ কুমারকে, ফাহাদ ভারতের অনিরুদ্ধ চট্টোপাধ্যায়কে, সাজ্জাদ ভারতের রোশ জৈনকে এবং ভারতের জুয়েল বসির আহমদ মাসালাকে পরাজিত করেন।

তবে পরাগ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার দেভিটাকিন আন্দ্রেইয়ের কাছে , তাহসিন ভারতের রক্ষীথ শ্রীনিবাসনের কাছে হেরে যান।

১২ জানুযারি শনিবার ষষ্ঠ রাউন্ডের খেলা ভারতের স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হবে।

চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *