আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা শুরু
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ২৭ জানুয়ারি ২০১৯
বেগম লায়লা আলম ১০ম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে এ আসরের উদ্বোধন করেন ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন ফিদের ৩.২ জোনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, পৃষ্ঠপোষক বেগম লায়লা আলম ও টেট্রা হেডরন ইনস ইউএসএ এর ভাইস প্রেসিডেন্ট ড. নাসরিন জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা।
উল্লেখযোগ্য দাবাড়ুদের মধ্যে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুমসহ ৪৫ জন খেলোয়াড়। প্রথম রাউন্ড শেষে ২০ জন খেলোয়াড় স্ব স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিজয়ীদের নগদ পঁয়ষট্টি হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
২৮ জানুয়ারি সোমবার বিকল সাড়ে তিনটায় দ্বিতীয় রাউন্ডের শুরু হবে।
চেসবিডি.কম/এমএ
