ত্রিপুরায় আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
ত্রিপুরা (আগরতলা) : ২৭ মার্চ ২০১৯
ত্রিপুরা রাজ্যের আগরতলায় ফিদে আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট শুরু হয়েছে।৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক ভারতের ২০৯ জন অংশ নিচ্ছেন।
এর মধ্যে ১ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার রয়েছেন।
ম্যাটরিক্স চেস একাডেমির আয়োজনে এ আসরের বিভিন্ন ক্যাটাগড়ির বিজয়ীদের জন্য রয়েছে সাড়ে তিন লাখ রুপির অর্থ পুরস্কার।
আগরতলার খেজুর বাগান রোড সংলগ্ন শহীদ বাগাত সিং যুব কমপ্লে্ক্সে এ টুর্নামেন্ট ২৬-৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে তৃতীয় রাউন্ড শেষে টানা তিন জয় নিয়ে ২০ জন শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের সাজ্জাদ হোসেন ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।
চেসবিডি.কম/এমএ
