ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক দাবা শুরু
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৯ মে ২০১৯
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজ বুধবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের তৃতীয় তলার ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবায় ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ বছর ১১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য এ আসরে চ্যাম্পিয়ন আর রানারআপ হতে পারলেই এই দুই বিজয়ী নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য এশিয়ান অ্যামেচার চেস চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন।
আগামী ৭-১৬ নভেম্বর এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।ওয়ালটন গ্রুপের নির্বাহী কর্মকর্তা ও গেমস এন্ড স্পোর্টসের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার ডন জানিয়েছেন, যারা ওয়ালটন অ্যামেচারে চ্যাম্পিয়ন ও রানারআপ হবেন তাদের ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় নেপালে পাঠাবো হবে।

এর ফলে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ওয়ালটন অ্যামেচার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতাটি দাবাড়ুদের জন্য বিশেষ গুরুত্ববহন করছে।
আজ প্রথম রাউন্ড শেষে ৪৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়েছেন।এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম অন্যতম।
৩০ মে বৃহস্পতিবার দুপুর আড়ইটায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ
