পরাগের ড্র : রানী হামিদ হেরেই চলেছেন
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
জিয়াংতাই (চীন) : ১৪ জুন ২০১৯
এশিয়ান কন্টিনেন্টাল চেস চ্যাম্পিয়নশিপে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ড্র করলেও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ একের পর এক হেরেই চলেছেন।
চীনের জিয়াংতাইয়ে আজ শুক্রবার অষ্টম রাউন্ডে ওপেন বিভাগে পরাগ (২২০৪) ভারতের আন্তর্জাতিক মাস্টার সি আর জি কৃষ্ণার (২৪৮১) সাথে ড্র করেন।
কিন্ত উইমেন্স বিভাগে রানী হামিদ (১৯২৯) ফিলিপাইনের মহিলা ফিদেমাস্টার মেন্ডোজা শানিয়া মের (২১৭১) কাছে হেরে যান।এ নিয়ে তিনি টানা আট ম্যাচই পরাজয়ের মুখ দেখলেন।
গুরুত্বপূর্ণ এই চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটার হিসেবে ম্যাচগুলো পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

চীন থেকে ছবিটি পাঠিয়েছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ
১৫ জুন নবম তথা শেষ রাউন্ডের খেলা চীনের স্থানীয় সময় সকাল নয়টায় শুরু হবে।
উল্লেখ্য ৮ ম্যাচ শেষে পরাগ ৩ পয়েন্ট পেলেও রানী হামিদ এখনো পয়েন্টের মুখ দেখেননি।বাংলাদেশ দাবা ফেডারেশনের অর্থায়নে দেশের এই দুই দাবাড়ু অংশ নিচ্ছেন।
চেসবিডি.কম/এমএ
