ইন্দোনেশিয়ায় নোশিন ৩০তম
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
সোলো (ইন্দোনেশিয়া) : ১ জুলাই ২০১৯
এশিয়ান জুনিয়রস এন্ড গালর্স চ্যাম্পিয়নশিপের র্যাপিডে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম ৩০তম হয়েছেন।
ইন্দোনেশিয়ার সোলোয় আজ সোমবার দিনব্যাপী র্যাপিড ইভেন্টে তিনি ২.৫ পয়েন্ট অর্জন করেন।
ফলে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৯ দেশের ৩৬ জন দাবাড়ুদের মধ্যে নোশিন ৩০তম হন।

এ আসরে তার সাথে রয়েছেন ফিদে ইন্সট্রাক্টর মহিলা ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
২ জুলাই থেকে এশিয়ান জুনিয়রস এন্ড গালর্স চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড ইভেন্ট শুরু হবে।
চেসবিডি.কম/এমএ
