আবারো চমক দেখালেন নোশিন
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
নয়াদিল্লি : ১৭ অক্টোবর ২০১৯
বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে আবারো চমক দেখালেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।
ভারতের নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) বালিকা বিভাগের চতুর্থ রাউন্ডে নোশিন (1793) পেরুর আন্তর্জাতিক মহিলা মাস্টার (2027) কসমি কন্ট্রেরাসের সাথে ড্র করার কৃতিত্ব দেখান।
যদিও নোশিন তৃতীয় রাউন্ডে পোল্যান্ডের মহিলা ফিদে মাস্টার ডয়েলিভিচ ক্যাটরিনার কাছে হেরে যান।

এদিকে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডে স্বনার্ভো চৌধুরী (1797) স্বাগতিক ভারতের ফিদে মাস্টার নিতিশ বেলুরকারের কাছে পরাজিত হলেও চতুর্থ রাউন্ডে ভারতের ভিএস রাহুলের (2262) সাথে ড্র করেন।
উল্লেখ্য ৪ ম্যাচ শেষে নোশিন আঞ্জুম ১.৫ পয়েন্ট এবং স্বনার্ভো চৌধুরী ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।
চেসবিডি.কম/এমএ
