শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক দাবায় ৪ জন শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
চট্টগ্রাম : ২৩ ডিসেম্বর ২০১৯
শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৪ জন দাবাড়ু ৫.৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার মো. আবদুল মালেক এবং তিন ক্যান্ডিডেটমাস্টার যথাক্রমে সোহেল চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী ও মো. জামাল উদ্দিন।
এদিকে ৫ পয়েন্ট পেয়ে ১৩ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মো. মজিবুর রহমান, মো. আবজিদ রহমান, ফিরোজ আহমেদ, মো. আবু হানিফ, আবদুল্লাহ আল রাইসন, অভিক সরকার, শেখ রাশেদুল হাসান, মো. মঞ্জুর আলম, শাহীন করিম, সুমন চৌধুরী ও মির্জা আরিফুর রহমান।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে একজন ভারতীয়সহ ১৯৫ জন অংশ নিচ্ছেন। এরমধ্যে ৯৩জন রেটেড খেলোয়াড় রয়েছেন।
চেসবিডি.কম/এমএ
