মালয়েশিয়ায় সিয়ামের রৌপ্য জয়ক্রীড়া ডেস্ক, চেসবিডি.কম
মালয়েশিয়া, ২২ সেপ্টেম্বর ২০১৮
মোনাস ইউনিভার্সিটি রাপিড দাবা প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ছাত্র ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম রৌপ্যপদক পেয়েছেন।
ফিদের স্বীকৃতিহীন এ আসরে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিভাগ থেকে ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় র্যাংকিং অনুসারে সিয়াম দ্বিতীয় সিডেড খেলোয়াড় ছিলেন। মোনাস চেস সোসাইটির কিস্টেলের কাছ থেকে তিনি পুরষ্কার গ্রহণ করেন।
উল্লেখ্য মালয়েশিয়ার সেলাঙ্গরে মোনাস স্পোর্ট সেন্টারে ২২ সেপ্টেম্বর দিনব্যাপী এ আসর অনুষ্ঠিত হয়।
চেসবিডি.কম/এমএ
