বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ইয়ার লং দ্বিতীয় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা ও ইয়ার লং দ্বিতীয় আন্তর্জাতিকমাস্টার্স দাবা প্রতিযোগিতার ১০ অক্টোবর থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে শুরু হয়েছে।
গ্র্যান্ডমাস্টার্স দাবার প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহার কাছে পরাজিত হয়েছেন। অনত চৌধুরী কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজাবরের সাথে ড্র করেন। ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার ভারতের সংকেত চক্রবর্তীকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকান্তের সাথে ড্র করেন। আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আজের মিরযায়েভের খেলাটি স্থগিত রয়েছে।
অপরদিকে আন্তর্জাতিকমাস্টার্স দাবায় ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে এবং ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন স্বর্নাভো চৌধুরীকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে ও সৌরথ বিশ্বাস চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার আলেস্কি কিসলিনিস্কিকে পরাজিত করেন। ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সাথে ড্র করেন।
১১ অক্টোবর বিকেল ৩টায় গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিকমাস্টার্স দাবার দ্বিতীয় রাউন্ডের শুরু হবে।
