চেসবাংলাদেশ সর্ম্পকে জানুন

বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবাংলাদেশ.কম’। ২০১৩ সালের ৫ জুন যা ‘চেসবিডি.কম’ নামে যাত্রা শুরু করে। দাবা খেলার প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য।

চেসবাংলাদেশ.কম সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান। যা পরিচালকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এর উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক আইটি কনসালটেন্ট ও সফটওয়্যার নির্মাতা জনাব মো. আরিফুর রহমান।

উপদেষ্টা সম্পাদক মিসেস কাজী জান্নাতা একজন দাবা প্রিয় মানুষ। যে কোনো টুর্নামেন্ট সেটি ছোট্ট হোক বা বড় আকারেই হোক খেলা উপভোগ করতে ছুটে চলেন । এমন কি, দেশের বাইরেও সন্তানদের নিয়ে ছুটে যান অংশ নিতে।

সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব মোরসালিন আহমেদ। তিনি একজন সাবেক দাবাড়ু। প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে লম্বা একটা সময় ক্রীড়া সাংবাদিকতা করেছেন। এখন অনলাইন নিউজ পোর্টালে ঝুঁকেছেন। বিশেষ করে দাবা লেখালেখিতে দেশের অন্যতম লেখকও বটে।

নিউজ পোর্টালের পাশাপাশি এ প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে ইংরেজী ভাষায় প্রতি বছর একটি করে বিশেষ প্রকাশনা প্রকাশ করছে।

২০১৮ সাল থেকে ‘চেসবিডি ডটকম’ নামে ইউটিউব চ্যানেল শুরু হয়েছে। ২০২০ সাল থেকে চেসবিডি.কম ফেসবুক পেজে লাইভ প্রোগ্রামটি খুবই জনপ্রিয়। শুধু তাই নয়, ভবিষ্যৎতে চেসবাংলাদেশ.কম পরিবার পুরস্কার প্রচলনেরও পরিকল্পনা করছে।

দাবার যেকোনো প্রয়োজনে ই-মেইল করুন: chessbd13@gmail.com, morsalinahmed@gmail.com, chessbdinfo@gmail.com

* আপডেট : ১৫ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *