বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবাংলাদেশ.কম’। যা ২০১৩ সালের ৫ জুন ‘চেসবিডি.কম’ নামে যাত্রা শুরু করে। দাবা খেলার প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধিকল্পই এর মূল উদ্দেশ্য। বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে এ নিউজ পোর্টালটি খুবই জনপ্রিয়।
পরিচালকমণ্ডলী পরিচিতি
- মো. আরিফুর রহমান
চেসবাংলাদেশ.কম এর উপদেষ্টা।
একজন সফটওয়্যার নির্মাণ ব্যবসায়ী। এক সময়কার ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক ছিলেন।
তিনি একজন আধুনিক কবি। জাতীয় কবি পরিষদের পরিচালক। সাহিত্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘অচিনপুরএক্সপ্রেস.কম’ এর স্বপ্নদৃস্টা, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী।
কাজী জান্নাতা উপদেষ্টা সম্পাদক মিসেস কাজী জান্নাতা একজন দাবা প্রিয় মানুষ। যে কোনো টুর্নামেন্ট সেটি ছোট্ট হোক বা বড় আকারেই হোক খেলা উপভোগ করতে ছুটে চলেন । এমন কি, দেশের বাইরেও সন্তানদের নিয়ে ছুটে যান অংশ নিতে।
- মোরসালিন আহমেদ
চেসবাংলাদেশ.কম এর স্বপ্নদৃষ্টা, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক।
একাধারে তিনি কৃতী খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও গণমধ্যমকর্মী হিসেবে জাতীয় পর্যায় খুবই পরিচিত মুখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, চেসবিডি.কম ২০১৩ সাল থেকে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করলেও ২০২৫ সালে এসে এর নামকরণ করা হয় চেসবাংলাদেশ.কম। এটি সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান। যা পরিচালকমণ্ডলী দ্বারা পরিচালনা হয়ে আসছে।
* আপডেট : ১৫ জুলাই ২০২৫

চেসবাংলাদেশ.কম এর উপদেষ্টা।
চেসবাংলাদেশ.কম এর স্বপ্নদৃষ্টা, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্মসম্পাদক।