ফিদে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড লাভ

বাংলাদেশ দাবা ফেডারেশন (বাদাফে) ‘ফিদে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেয়েছে।

দাবা খেলায় জাতীয় ও আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশ দাবা ফেডারেশন অসাধারণ কর্মদক্ষতা ও অবদান রাখায় আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) থেকে ২০২৫ অ্যাওয়ার্ড প্রদান করে।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসান শহর থেকে ডাকযোগে এ পদক প্রেরণ করা হয়েছে।