সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স ইভেন্টের তৃতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ পয়েন্ট এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবী শহরে মাস্টার্স ইভেন্টের তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া (২৪২৭) ভারতের ক্যান্ডিডেটমাস্টার সোহম কামোত্রার (২২৫১) কাছে পরাজিত হয়েছেন।
তবে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৪০১) ভারতের ক্যান্ডিডেটমাস্টার আদিত্য ধিংড়াকে (২২১৪) পরাজিত করেন।
এদিকে ফিদেমাস্টার তাহসিন (২৩২১) ইসরাইলের ফিদেমাস্টার ডি সিলভার (২২১২) সঙ্গে ড্র করেন।
অপরদিকে ফিদেমাস্টার পরাগ (২২১১) ভারতের গ্র্যান্ডমাস্টার আর আর লক্ষ্মণের (২৩৮১) কাছে হেরে যান।
এর আগে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া (২৪২৭) ভারতের গান্ধী অনীশ (২২২৮) সঙ্গে ড্র করেন।আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৪০১) সার্বিয়ার সুপার গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডারের (২৬১৩) কাছে পরাজিত হয়েছেন। ফিদেমাস্টার তাহসিন (২৩২১) ভারতের অনিরুদ্ধ চ্যার্টাজির (২১৭৪) সঙ্গে ড্র করেন। ফিদেমাস্টার পরাগ (২২১১) ভারতের নারী আন্তর্জাতিকমাস্টার ইসা শর্মাকে (২৩২৫) পরাজিত করেন।
আজ ১৯ আগস্ট ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স ইভেন্টের চতুর্থ রাউন্ডের খেলা সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে।
