শ্রীলঙ্কার কাছে নেপালের হার

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা সহজ জয় পেয়েছে।

আজ বুধবার তারা ৩-১ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা কক্ষে অনুষ্ঠিত এ ম্যাচে লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা, ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথ যথাক্রমে নেপারের ফিদেমাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদেমাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা ও রাজেন্দ্রা ভাজরাচারিয়াকে পরাজিত করেন।

তবে নেপালের সিঙ্গেশ্বর দাস শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে পরাজিত করেন।

আগামীকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় সুপার লিগের শেষ ম্যাচে বাংলাদেশ বনাম নেপাল মোকাবেলা করবে।

খেলা শেষে রাত ৮টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।