কমনওয়েলথ দাবায় রাজীব-ফাহাদের টানা দুই জয়

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান টানা দুই জয় নিয়ে ২০ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন।

শ্রীলঙ্কার ওয়াসকাদোয়াতে সোমবার প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার হানসানা জি হারিতাকে (১৪৪৫) এবং আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার সান্দারুভান এম জি রাভিন্দুকে (১৪৪০) পরাজিত করেন।

এদিকে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার সর্বনাবাবন ব্রিজেশকে (১৬২৭) ও আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার মারাপানা সানুপা বিমসথকে (১৩৯২) হারান।

উল্লেখ্য ৭ দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৭ জন আন্তর্জাতিকমাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৯৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।