বেগম লায়লা আলম রেটিং নারী দাবা শুরু

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতা আজ (৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

এক লক্ষ টাকা অর্থ পুরস্কারের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ৯১ বছর বয়স্ক প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলম।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৬৪ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করছেন।

প্রথম রাউন্ডের খেলা শেষে ২৯ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। তারা হলেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, ওয়ারসিয়া খুশবু, নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, ইশরাত জাহান দিবা, ওয়াদিফা আহমেদ, জাহানারা হক, হামিদা খান, আফরিন জাহান মুনিয়া, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নুশরাত জাহান লিজা, ঠাকুর জানিয়া হক, নীলাভা চৌধুরী, জিন্নাত আক্তার শাহনাজ, জান্নাতুল প্রীতি, সানজিদা সাকিব, সুমি আক্তার, নাজনিন আক্তার, ওয়ারসিয়া হায়দার, সিমন আহমেদ, নাজিয়া জাফরিন মোহনা, রিক্তা সরকার, শাহিনুর খাতুন, জারিন তাসনিম, সিদরাতুল মুনতাহা, জাকিয়া আক্তার।

দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল (৮ ফেব্রুয়ারি) বুধবার বিকেল সাড়ে ৩টায় একই স্থানে শুরু হবে।